প্রতিষ্ঠানের বহুতল একাডেমিক ভবন ও সামনের মাঠ

হোম / প্রতিষ্ঠান পরিচিতি

প্রতিষ্ঠান পরিচিতি

ইতিহাস, শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো ও সহশিক্ষা কার্যক্রম।

প্রতিষ্ঠানের সাত তলা একাডেমিক ভবন, সামনে গাছপালা ও মাঠ
একাডেমিক ভবন (প্রতিষ্ঠান পরিচিতি, ২০১৯)

নিচের লেখাটি প্রতিষ্ঠানের ২০১৯ সালে প্রকাশিত পরিচিতিপত্র থেকে নেওয়া; সংখ্যা ও বর্ণনা সেই সময়ের। মূল পরিচিতিপত্রটি ছবি আকারে দেখুন।

প্রতিষ্ঠানের ইতিবৃত্ত

আজ থেকে ৩৮ বছর পূর্বে অধ্যাপক আবু বকর সিদ্দিক রংপুর কারমাইকেল কলেজে বাংলা বিভাগে অধ্যাপনার সময় গুটি কয়েক ছাত্র-ছাত্রী নিয়ে নিজ বাড়ির কক্ষে ভিত্তিমূলক শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছিলেন। এই ভিত্তিমূলক শিক্ষায় শিক্ষিত ছাত্র-ছাত্রী ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করত। সে সময় এদের মধ্যে বেশির ভাগ ছাত্র-ছাত্রীই ক্যাডেট কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েছিল। এভাবেই তিনি এ অঞ্চলে ক্যাডেট কলেজে ভর্তির ক্ষেত্রে আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি পেতে শুরু করেছিলেন।

পরবর্তী সময়ে ভিত্তিমূলক শিক্ষায় সফলতার জন্য তিনি চাকুরি থেকে অবসরের পর একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। কিন্তু ১৯৯৬ সালে তাঁর আকস্মিক মৃত্যুতে তাঁরই তৃতীয় সন্তান জনাব মোঃ ফেরদৌস আলম (মুকুল) তাঁর ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার পদক্ষেপ নেন। ফলশ্রুতিতে তিনি ভিত্তিমূলক শিক্ষা বিস্তারে আত্মনিয়োগ করেন এবং বাবা কর্তৃক ভিত্তিমূলক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত স্ক্যাফ এর কার্যক্রম আরো বেশি সুসংগঠিত করেন। পরবর্তী সময়ে এই ভিত্তিমুলক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো বেশি শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতে থাকে। এই সফলতার সাথে সাথে তিনি তাঁর বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ২০০৫ সালে বাবার নামানুসারে প্রতিষ্ঠিত করেন “সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ” যা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মাত্র এক কিলোমিটার দূরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে শহরের কোলাহল মুক্ত পরিবেশে অবস্থিত। তিনি অক্লান্ত পরিশ্রম করে তাঁর মেধা, শ্রম ও মননকে বিনিয়োগ করে আজ এই প্রতিষ্ঠানটিকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।

প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা প্রাথমিক সমাপনী পরীক্ষা, জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশের যোগ্যতা বজায় রেখে অধিকাংশ ছাত্র-ছাত্রী A+ ও A ফলাফল অর্জন করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে চলেছে। এই প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ রাখা হয় না। এখানে প্রতি বছরের জাতীয় দিবসগুলো জাঁকজমক পূর্ণভাবে উদ্‌যাপন করা হয় যাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশের প্রতি নৈতিক মূল্যবোধ, দেশাত্মবোধ, দায়িত্ববোধ জন্মায়। এছাড়া বিতর্ক, বানান, ছড়া, গান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা বাংলা ও ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে নেতৃত্ব দানের দক্ষতা তৈরি হয়। ছাত্র-ছাত্রীরা গণিত, পদার্থ, রসায়ন ও ICT অলিম্পিয়াডে অংশগ্রহণ করে নিজেদের মেধাবী হিসেবে আত্মপ্রকাশ করে থাকে। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর খেলাধুলায় অংশ গ্রহণের মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশের পথ সুগম হয়।

শিক্ষা ব্যবস্থা

শিশুদের মানবিক গুনাবলী, সৃজনশীল প্রতিভা ইত্যাদি বিকাশ সাধন ও দক্ষ দেশপ্রেমিক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্য নিয়ে SMSC একটি অত্যন্ত সুচিন্তিত পাঠ্যক্রম অনুসরণ করে, যাতে সরকারি পাঠ্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে অতিরিক্ত কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে নির্দেশিত পুস্তকের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম সম্পৃক্ত করায় ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে অত্র প্রতিষ্ঠান একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।

বাৎসরিক ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষ। প্রতি শিক্ষাবর্ষে ২টি টার্ম এবং ২টি করে মোট ৪টি মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২টি মাসিক পরীক্ষার গড় করে ২৫ নম্বর নেয়া হয়। ১০০ নম্বরের পরীক্ষাকে ৭৫% করে সেটি মাসিক পরীক্ষার নম্বরের সাথে যোগ করে ফলাফল প্রদান করা হয়। শিক্ষাবর্ষের ২ টার্মের গড় নম্বর নির্ধারণ করে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।

টার্ম ও মাস
টার্মমাস
প্রথম টার্মজানুয়ারি থেকে জুন
দ্বিতীয় টার্মজুলাই থেকে ডিসেম্বর

শিক্ষক ও কর্মচারীবৃন্দ

প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা ৭ জন, প্রভাষক পদে ২৮ জন এবং সহকারী শিক্ষক পদে ১৭ জন কর্মরত আছেন। উচ্চমান অফিস সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টাফ সহ ১৮ জন। ড্রাইভার ও হেলপার ১১ জন। পিয়ন, সিকিউরিটি গার্ড ও মেট্রোন ২০ জন। মালি ২ জন। বাবুর্চি ৩ জন। ইলেকট্রিসিয়ান ১ জন। সুইপার ১ জন। মোট ১০৮ জন প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ড পরিচালনার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যাবলীকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য ০৭ সদস্য বিশিষ্ট SMSC ব্যবস্থাপনা পর্ষদ রয়েছে।

শিক্ষাসূচি প্রণয়ন ও কার্যকারিতা

শিক্ষা বর্ষের প্রারম্ভে জাতীয় কারিকুলাম ও টেক্সট বুক বোর্ড কর্তৃক নির্ধারিত শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের ভিত্তিতে সিলেবাস প্রণয়ন করে থাকে।

অবকাঠামো

সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রায় ৯ একর জমিতে নিজস্ব বিল্ডিং এ প্রতিষ্ঠিত। ২৭টি শ্রেণি কক্ষ বিশিষ্ট ১০ হাজার বর্গফুট আয়তনের ১টি টিনসেট ভবন এবং ৬৫ হাজার বর্গফুটের একটি ৭ তলা ভবনে ১৬টি শ্রেণি কক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সিদ্দিক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণির পরবর্তী শিক্ষা কার্যক্রম বিন্যস্ত করার অভিপ্রায়ে একটি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মূল্যায়িত হয়ে শিক্ষা মন্ত্রনালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

হলরুম

সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ২০০০ বর্গফুটের একটি আধুনিক অডিটোরিয়াম রয়েছে। উক্ত অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠানে একটি মুক্ত মঞ্চ আছে যেখানে বিভিন্ন জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়ে থাকে।

গ্রন্থাগার

শিক্ষা প্রতিষ্ঠানটিতে ১০০০ বর্গফুটের একটি সুবিশাল গ্রন্থাগার রয়েছে। এতে বইয়ের সংখ্যা প্রায় ৫০০০ হাজার। গ্রন্থাগারের অভ্যন্তরে আসন ব্যবস্থাপনার মাধ্যমে একজন শিক্ষিকাকে লাইব্রেরিয়ান এর দায়িত্বে নিয়োজিত করে যথাযথ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

বিজ্ঞানাগার

বিজ্ঞানচর্চার সুবিধার্থে ৫০০ বর্গফুট বিশিষ্ট ১টি আলাদা বিজ্ঞানাগার রয়েছে। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা এখানে বিজ্ঞান চর্চা করে প্রতিবছর বিজ্ঞান মেলায় যথেষ্ট সুনামের সঙ্গে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এছাড়া রসায়ন, জীববিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য আলাদা আলাদা ৩টি ল্যাব রয়েছে।

কম্পিউটার ল্যাবরেটরি

৯০০ বর্গফুট আয়তনের একটি কম্পিউটার ল্যাব রয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে দক্ষ মানব সম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। সেখানে সকল শ্রেণির কম্পিউটার বিষয়ে সিলেবাস ভিত্তিক প্রায়োগিক জ্ঞান চর্চার জন্য নিয়মিত ভাবে শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হয়েছে।

পরিবহন

SMSC এর নিজস্ব ৭টি বাস রয়েছে। বাসগুলো শহরের বিভিন্ন রাস্তা দিয়ে চলাচল করে। ফলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকা থেকে সহজেই যাতায়াত করতে পারে।

ইউনিফর্ম

ছেলেদের জন্য সাদা সার্ট, স্কাই ব্লু প্যান্ট, কালো জুতা, টাই, সোল্ডার ব্যাজ ও আইডি কার্ড এবং মেয়েদের জন্য সাদা রং এর সেলোয়ার, স্কাই ব্লু কামিজ, সাদা রং এর এপ্রোন, কালো জুতা, টাই, সোল্ডার ব্যাজ ও আইডি কার্ড।

প্রাত্যহিক সমাবেশ

শরীর মন ও মননকে গঠনের লক্ষ্যে প্রতি কার্য দিবসে প্রাত্যহিক সমাবেশ পরিচালনা করা হয়ে থাকে। এতে একজন শিক্ষকের পরিচালনায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শপথ বাক্য পাঠ, এসএমএসসি সংগীত এর সাথে দৈহিক কশরত নিয়মিত ভাবে পালন করা হয়ে থাকে।

মনস্তাত্ত্বিক সমাবেশ (Motivational Session)

রবি ও মঙ্গলবার ক্লাস রুমে ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন আচরণ বিধির উপরে মনস্তাত্ত্বিক সমাবেশ করা হয়ে থাকে।

খেলাধুলা

প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্র-ছাত্রীরা উপজেলা ও জেলায় আয়োজিত বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা ক্রিকেট ও ফুটবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানটিতে ইনডোর গেমস যেমন:- টেবিল টেনিস, দাবা, লুডু, ক্যারাম খেলার ব্যবস্থা রয়েছে।

বার্ষিক মিলাদ মাহফিল

প্রতি বছর বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী একটি নির্দিষ্ট দিনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত ক্বিরাত, হামদ-নাত ও মহানবী (সাঃ) জীবনদর্শন ভিত্তিক রচনা উপস্থাপনার জন্য পুরস্কৃত করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানে অন্যান্য ধর্মাবলম্বীর শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত থাকেন।

সরস্বতী পূজা

সরস্বতী মহাভাগে বিদ্যাকমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমঃ নমহস্ততে এ আলোকে বিদ্যালয়ে হিন্দু সম্প্রদায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবছর প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে সরস্বতী পুজার আয়োজন করে থাকে। এ অনুষ্ঠানে অন্যান্য ধর্মের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত থাকেন।

বৃক্ষরোপন

বৃক্ষরোপন প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির ধারাবাহিক প্রক্রিয়া। এই ধারাবাহিক প্রচেষ্টার কারণে চত্বরটি আলো ও ছায়া সুনিবিড় একটি শান্তির আবাসস্থল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে দেশি, বিদেশি বহু জাতের প্রায় ৪০০ এর অধিক গাছ শোভা পাচ্ছে। এছাড়া প্রত্যেক শ্রেণি শিক্ষার্থীর মাধ্যমে আলাদা আলাদা ফুলের বাগান তৈরি করার ব্যবস্থা রয়েছে।

শিক্ষা সফর

প্রতিষ্ঠানের দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করে নিয়মিত ভাবে বাস্তব শিক্ষা অর্জন করে আসছে।

জাতীয় দিবস

প্রতি বছর প্রতিষ্ঠানটি বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। একুশে ফেব্রুয়ারি, ১৬ই ডিসেম্বর, ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ, শহিদ বুদ্ধিজীবী দিবস, ৭ই মার্চ (ঐতিহাসিক ভাষণ দিবস), বঙ্গবন্ধুর জন্ম দিবস ও জাতীয় শোক দিবস অভিভাবক, ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে পালন করা হয়ে থাকে।

বাংলা নববর্ষ

প্রতিবছর উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ পালন করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ আনন্দ উৎসবের সাথে বর্ণিল শাড়ী ও ফতুয়া পরিধান করে পিঠা উৎসব, আলপনা তৈরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে।

অন্যান্য দিবস উদযাপন

প্রতিষ্ঠানটিতে সৈয়দ শামসুল হকের মৃত্যু দিবস, বেগম রোকেয়া দিবস, শিক্ষক দিবস, যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়ে থাকে।

পরিষ্কার পরিচ্ছন্নতা

শিক্ষা প্রতিষ্ঠানটির চতুঃপার্শ্বে ও প্রতিষ্ঠানের ভেতরের আবর্জনা অপসারণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে থাকে।

বিজ্ঞানমেলা

প্রতিষ্ঠানটিতে প্রতিবছর জাঁকজমকপূর্ণ ভাবে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এই মেলা সবার জন্য উন্মুক্ত। ২০১৭ এবং ২০১৮ সালের অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত, তুরস্ক থেকে আগত বিদেশি অতিথিবৃন্দ পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করে পুরস্কৃত করেছেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রশংসা সনদ প্রদান করেছেন।

এসো স্বপ্ন দেখি

শিক্ষা প্রতিষ্ঠানটি “এসো স্বপ্ন দেখি” নামে একটি অনুষ্ঠান নিয়মিত ভাবে আয়োজন করে থাকে। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য আমন্ত্রিত বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ বা স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধির মাধ্যমে বিভিন্ন সেমিনার বা আলোচনার সভার আয়োজন করা হয়ে থাকে। সম্প্রতি কর্নেল (অবঃ) আলমাস গণি বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনী আলোচনার মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে আলোকিত জীবন বিনির্মাণে উৎসাহ প্রদান করেছেন। এছাড়া চিন্তার চাষ, একটি ব্যতিক্রমী গবেষণা মূলক প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ “স্বপ্ন পূরণে গবেষণার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা পরিচালনা করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজস্ব স্বপ্ন পূরণের লক্ষ্যে উদ্বুদ্ধ করে গেছেন। অত্র প্রতিষ্ঠান এধরনের অনুষ্ঠান নিয়মিত ভাবে পালন করে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী।

আচরণ বিধি

অত্র প্রতিষ্ঠান প্রত্যাশা করে যে, শিক্ষার্থীরা কনিষ্ঠদের স্নেহ, জ্যৈষ্ঠদের সম্মান করবে, সদা সত্য কথা বলবে, অসৎ সঙ্গ ত্যাগ করবে, কথা ও কাজে সর্বদা সৎ থাকবে এবং একটি স্বাস্থ্যকর জীবন যাপন করবে, প্রতিষ্ঠানের নীতিমালা কঠোরভাবে মেনে চলবে ও প্রতিষ্ঠানের সকল ধরনের সম্পদ ব্যবহারে সর্তক থাকবে। এছাড়া প্রতিষ্ঠানের সমস্ত কর্মকান্ডে সময়মত উপস্থিত থাকবে, অসুবিধা ব্যতিরেকে ক্লাসে অনুপস্থিত থাকবে না ও শিক্ষকদের সকল নির্দেশনা সঠিক ভাবে মেনে চলবে।

পিতামাতা / অভিভাবক সমাবেশ

ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দকে অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্র-ছাত্রীর পড়াশুনার অগ্রগতি সর্ম্পকে অবগত করা হয়ে থাকে। অভিভাবকবৃন্দের মতামত গ্রহণের মাধ্যমে শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকের মধ্যে একটি বর্ণিল সেতু বন্ধন তৈরি হোক সেটাই অত্র প্রতিষ্ঠানে প্রত্যাশা। আর তাই যদি হয় তাহলে নিশ্চিত ভাবে সিদ্দিক মেমোরিয়ালের শিক্ষা কার্যক্রম দেশ থেকে দেশান্তরে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

চেয়ারম্যানের বাণী

চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম (মুকুল)-এর ছবি

Message from the chairman

Because of shortage of our belongs, initially we started Siddique Memorial Kindergarten in 2005 in a rented building, With the passage of time it is now a full-fledged Siddique Memorial School & College from 2008 in our own land and building. This school & college has been approved by the Ministry of Education & Secondary and Higher Secondary Education Board, Dinajpur. From the very beginning to 2013, in all Public Examinations- P.S.C, J.S.C, S.S.C & H.S.C, not a single student got plucked and a good number of students achieved Golden A+, A+, & A by the grace of Almighty Allah.

The purpose of establishing this college is to prepare the students to face the challenges of the new Millennium in all spheres of life and they are provided all sorts of facilities to build up their bright career. All the National days are celebrated very gorgeously in the campus. The students of this institution are the only participants. Annual sports, cultural competition, annual Milled , debate and other curricular activities are held in time. For all competitive activities they are given prizes according to their position . First, Second and Third position holders in all the classes from Play group to xii classes are given prizes as incentive.

All these functions and ceremonies are done only to develop their hidden talent so that they can fit them to meet the challenges of the new era. To achieve this objective we expect cordial help, sympathy and spontaneous cooperation of all concerned for successful beginning and all-sided development of this institution.

During this short span of life of 11 (eleven) years Siddique Memorial School & College has become one of the renowned educational institutions of this Zone for its creative and advanced system of teaching by all qualified & trained teaching staffs.

Now it is our dream to establish a University – “ Siddique Memorial University” by name in this campus. For this purpose a six storied big building of 60000 (sixty thousand) sqr. feet has been constructed keeping the hope in mind that the proposed University will very soon get approval of the Govt. To be noted that the proposal of the University has been recommended by the University Grant Commission (UGC) for approval. Now it is waiting just for approval of the Govt . It is to be further noted that a canteen and a basketball ground and also a Mosque are under construction in the same campus. May Allah bless us all.

Md. Ferdous Alam (Mukul)B.Sc (Hons), M.Sc (Entomology)
Chairman, Siddique Memorial School & College,
Fatema Trust, Siddique Memorial University Trust, & Community Eye Care & Research Centre.

শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংখ্যা

পুরনো ওয়েবসাইটের “শ্রেণী বিস্তারিত” পাতায় সর্বশেষ প্রকাশিত তথ্য (বছর উল্লেখ ছিল না)।

শ্রেণীছাত্রছাত্রীমোট
spl23932
Play010304
Std-Nursery10515
Nursary021113
KG061218
Std-One110813
Std-Two080513
Std-Three170825
Std-Four252247
Std-Five252348
Std- Six412768
Std-Seven324072
Std-Eight215273
Std-Nine284674
Std-Ten284876
Class Twelve271542